23 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বিএনএ,ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কসবা থানা পুলিশে হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে।

রোববার (১৬ মার্চ) সকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) টহল দল কসবা উপজেলার কৈখলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারা হলেন- সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মা (২৩)। দুজনই ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত পিলার ২০৫৫/এম সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস বলেন, গ্রেপ্তারদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স