21 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


বিএনএ, সাভার : ধামরাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে উপজেলার যাত্রাবাড়ী মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে মেয়রের অশালীন আচরণ

এসময় বক্তব্য দেন ধামরাই পৌর মেয়র মোঃ গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ।

আরও পড়ুন : ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী