23 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব; ১৪ ঘণ্টা পর বাবার লাশ দাফন

সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব; ১৪ ঘণ্টা পর বাবার লাশ দাফন


বিএনএ ডেস্ক, ঢাকা: ফেনীর দাগনভূঞায় সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে হাজী আবু আহমেদ মাস্টার নামে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেন বঞ্চিত সন্তানরা। ১৪ ঘণ্টা পর বুধবার পুলিশের হস্তক্ষেপে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ জানায়, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু আহমেদ। ৯০ বছর বয়সে মঙ্গলবার রাতে দাগনভূঞা পৌর শহরের আমানউল্যাহপুর গ্রামের জননী ম্যানশনে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন আবু আহমেদ। এর মধ্যে প্রথম পক্ষের সন্তান নেছার হাফেজ, সোহেল, কাউছার, হেলাল,  জেসমিন আক্তার ও গোলশান আরা। তাদের অভিযোগ, সম্পত্তি থেকে বঞ্চিত করে দ্বিতীয় পক্ষের স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে ইমাম উদ্দীন পারভেজ, এনায়েত উল্যাহ ফরহাদ ও নেয়ামত উল্যাহকে সব সম্পত্তি রেজিস্ট্রি করে দেন আবু আহমেদ।

আবু আহমেদ মারা যাওয়ার দাফনে বাধা দেয় প্রথম পক্ষের সন্তানরা। এ সময় উভয় পক্ষের মাঝে সম্পত্তি নিয়ে হাতাহাতির ও মারামারির ঘটনা ঘটে। পুলিশ জনায়, প্রতিবেশীরা জরুরি সেবা ৯৯৯ এ কল করলে সেখান থেকে দাগনভূঞা থানাকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স