27 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারার সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারার সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রশিদ, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সিন্দুকছড়ি বাজার হেডম্যান এবং কমিটির সভাপতি হ্লাশিং মং চৌধুরী।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফার কাছে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্যবাসীর মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ