27 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ছয় জেলায় নতুন এসপি

ছয় জেলায় নতুন এসপি

পুলিশের নতুন লোগো প্রকাশ

বিএনএ, ঢাকা : ছয় জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী