26 C
আবহাওয়া
৩:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫


বিএনএ,চট্টগ্রাম :  চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন নগরের এবং ৪ জন উপজেলা এলাকার বাসিন্দা। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৩৪ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হওয়া কেউ মারা যায়নি। মঙ্গলবার (১৬ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১১ টি ল্যাবে ১ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ জনের ফলাফল পজিটিভ আসে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন।

এর মধ্যে নগরের ৭৪ হাজার ২৭ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৯২ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২৮ জনে এসে দাঁড়িয়েছে। যার  মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের