29 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাটখাত উন্নয়নে কোরিয়া সহযোগিতা করবে-রাষ্ট্রদূত

পাটখাত উন্নয়নে কোরিয়া সহযোগিতা করবে-রাষ্ট্রদূত

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনে

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সাক্ষাৎ করেছেন। বুধবার(১৬ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাট শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, একসময় জুট মিলগুলো সরকারিভাবে পরিচালিত হতো। এখন মিলগুলোকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। বহুমুখী ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উৎপাদনে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কাজ করছে। গবেষণা কার্যক্রমের মাধ্যমে পাট ও টেক্সটাইল খাতকে আরো সমৃদ্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটিকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে পাটজাত খাতে কোরিয়াকে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

           বৈঠকে উপদেষ্টা জানান, বর্তমানে কোরিয়া থেকে ক্রুড অয়েল ট্যাংকার ক্রয় সংশ্লিষ্ট একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। তিনি কোরিয়ান বিনিয়োগকারীদের দেশের জাহাজ শিল্পেও বিনিয়োগ করার আহ্বান জানান।

র্তমান সরকারের পরিবেশ দূষণরোধে পলিথিন বন্ধ করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, পরিবেশ দূষণ বৈশ্বিক সমস্যা। প্রাকৃতিক তন্তু হিসাবে পাট পরিবেশবান্ধব। বাংলাদেশের পাটখাত উন্নয়নে কোরিয়া সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন। পার্ক ইয়ং-সিক আরো জানান, প্রায় দুই বছর আগে কোরিয়ান বিনিয়োগকারী একটি প্রতিনিধিদল এদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা দেখতে পরিদর্শনে আসেন, তখন মাতারবাড়ী বন্দরও পরিদর্শন করেন। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত জাহাজ শিল্পে বাংলাদেশের উজ্বল সম্ভাবনা রয়েছে বলে জানান।

সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব দেলোয়ারা বেগম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাসলিমা কানিজ নাহিদা, উপসচিব আসমা আরা বেগম ও দক্ষিণ কোরিয়া দূতাবাসের কনসাল কিম জিয়ং কি উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ