26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » বসুন্ধরায় পানির ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

বসুন্ধরায় পানির ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু


বিএনএ,ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রাকিবুল বলেন, জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

তিনি আরও জানান,তারা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ