32.5 C
আবহাওয়া
৪:৪০ অপরাহ্ণ - জুলাই ১৬, ২০২৬
Bnanews24.com
Home » খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত


বিএনএ, ডেস্ক : রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, ​রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান।  রাু কাজ করতেন প্রাণের বাংলাদেশে এবং ​সাকিব  কাজ করতেন সংবাদ দিগন্তে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি খেলা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাজু ও সাকিবুল। পথিমধ্যে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। ​দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

​উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ