30 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১০৬ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৪২৪ জন। তারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৪১ জন, ঢাকার বাইরের ৬৮৩ জন।

রোববার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে চার হাজার ৯৫৫ জন।

এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি রয়েছে তিন হাজার ১৫৪ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে এক হাজার ৮০১ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত