30 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ যুবকের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ যুবকের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন। মোহাম্মদ আবদুল মান্নান (৪৫) নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহাম্মদ আলমগীর (৩০) নামের অপরজন পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (১৬ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত পটিয়া উপজেলার রশিদাবাদের মোহাম্মদ আবদুল মান্নানকে (৪৫ বছর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ১৪ জুলাই। পরদিন ১৫ জুলাই তার মৃত্যু হয়। ডেঙ্গুতে মৃত্যুবরণকারী অপর ব্যক্তির বাড়িও পটিয়ায়। মোহাম্মদ আলমগীর নামে ৩০ বছরের এ রোগীকে ১৫ জুলাই দিবাগত রাত ১টার দিকে পাঁচলাইশস্থ বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ মারা যান তিনি। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৭ জনে। এদের ৮০৭ জন সরকারি হাসপাতালে এবং ৫৭০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২১ জন।

এদিকে, ডেঙ্গু পরীক্ষায় সরকারের নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় নগরীর বাকলিয়া কালা মিয়া বাজার সংলগ্ন কেবি হেলথ কেয়ার ল্যাবের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নির্দেশে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী এ ক্লিনিকে সরেজমিন পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে। তবে, ডক্টর’স চেম্বার চালু থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত