23 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের ট্রিপ বাতিল

সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের ট্রিপ বাতিল

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে ৭ বগি লাইনচ্যুত; ৩০ জন আহত

বিএনএ: দুর্ঘটনায় কবলিত হওয়ায় সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের ঢাকা-চট্টগ্রাম ট্রিপ বাতিল করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) রাতে রেলওয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চি করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের যাত্রীরা ১৯ এপ্রিল বিশেষ ট্রেনে যেতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হোসেন খান জানান, ঈদ উপলক্ষে গত ৭ এপ্রিল সোমবারের (১৭ এপ্রিল) অগ্রিম টিকিট কিনেছিলেন যাত্রীরা।

তিনি বলেন, সোনার বাংলা এক্সপ্রেসের সোমবারের যাত্রীরা ১৯ এপ্রিল বিশেষ ট্রেনে যেতে পারবেন। ১৯ এপ্রিল সকাল ৮টায় বিশেষ ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, রোববার সন্ধ্যায় হাসানপুর স্টেশনে দূর্ঘটনার কারণে সোনার বাংলা ট্রেনটির ৭টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আগামীকাল ১৭ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

বাতিল করা ট্রিপ আগামী ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে পরিচালনা করা হবে। যাত্রীরা যাত্রা বাতিল করতে চাইলে অনলাইনে টিকিট রিফান্ড করতে পারবেন।

রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে ট্রেনের ইঞ্জিন ৭টি বগি লাইনচ্যুত হয়।

এতে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স