বিএনএ ডেস্ক: পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো, গাজীপুর, পঞ্চগড়, নেত্রকোনা, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ।
রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুরুল করিম ভুইয়াকে গাজীপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব শুকরিয়া পারভিনকে পঞ্চগড়, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া ও বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের উপসচিব আবু সালে মো. মুসা জঙ্গিকে চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১ মার্চ এসব পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
বিএনএ/ শাম্মী
![]()

