28.9 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

বিএনএ , চট্টগ্রাম : চট্টগ্রামে নগরীর পতেঙ্গা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মানিক(১৪) নামে এক কিশোর মারা গেছে।শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে স্টীলমিল এলাকার খালপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিএনএকে  দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত মানিক ওয়ার্কশপে কাজ শেষে বাসায় ফেরার পথে পতেঙ্গা স্টীলমিল এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মানিক নগরের চৌধুরী পাড়া এলাকার শিমুল চৌধুরীর বাড়িতে ভাড়ায় থাকতেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির