26 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় একদিনে প্রাণহানি ১৫ হাজারের কাছাকাছি

করোনায় একদিনে প্রাণহানি ১৫ হাজারের কাছাকাছি

করোনায় একদিনে প্রাণহানি ১৫ হাজারের কাছাকাছি

বিএনএ বিশ্বডেস্ক : বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলছে ।  গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে  ১৪ হাজার ৮১৬ জনের এবং আক্রান্ত  ৭ লাখ ৬১ হাজার ৫৫৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারস জানায়, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৪৩ লাখ ৯ হাজার ৭৩২ জন, মোট মারা গেছেন ২০ লাখ ১৭ হাজার ৭৯৮ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ  যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৮৫৬ জন।

ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ১৩০ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৯৪ হাজার ২৫৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮ হাজার ২৯১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ