26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

বিএনএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে তুহিন (৪), ফারাবি (২) ও সাদ্দাম (২) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার শাকচর, চররুহিতা ও ধর্মপুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের ছেলে, ফারাবি শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের ছেলে ও সাদ্দাম তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের ছেলে।

আরও পড়ুন: আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত পৃথক এলাকা থেকে তিনটি শিশুকে নিয়ে আসা হয়েছে। সবাই পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়েছিল। তবে হাসপাতাল আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আমরা কাউকেই জীবিত অবস্থায় পাইনি। স্বজনরা নিহত শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের