26 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ১ মৃত্যু, আক্রান্ত ৬

চট্টগ্রামে করোনায় আরও ১ মৃত্যু, আক্রান্ত ৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ জন।

সোমবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ছয় জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে চার জন নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন ফটিকছড়ি ও একজন হাটহাজারীর উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৬ জন। বাকি ২৮ হাজার ২৮৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ