27 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইস্টার্ন রিফাইনারিতে আগুন

ইস্টার্ন রিফাইনারিতে আগুন


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি কাজ করছে।

শনিবার  (১৫ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং স্টেশনের পাশে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবদুল আহমেদ মিয়া।

আবদুল আহমেদ মিয়া জানান, খবর পওয়ার পরপরই আগ্রাবাদ স্টেশন থেকে ৪টিসহ নগরীর বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান হোসেন জানান, বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নাই। এতে বড় ধরনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ