21 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ


বিএনএ,ঢাকা: রাজধানীতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুরে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন। তাদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অসংখ্য পরীক্ষার্থী সমস্যায় পড়ছেন। এ কারণে তারা পরীক্ষা স্থগিত, নতুন সময়সূচি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীদের ভাষ্য, বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকার অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এতে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নীলক্ষেত মোড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে দাবি তুলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স