বিএনএ ডেস্ক: ইউরোপসহ ৭ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে সরকার বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। প্রস্তাবিত দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় দেশেও বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে কাজ চলছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে উচ্চপর্যায়ের সফরের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও, বাংলাদেশ দূতাবাসগুলোকে শ্রমবাজার অনুসন্ধান করে বাংলাদেশি কর্মীর পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে মালয়েশিয়ার বাজার পুনরায় উন্মুক্ত করতে আলোচনা চলছে। একই সঙ্গে থাইল্যান্ডে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

