বিএনএ বিশ্বডেস্ক: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকের মধ্যেই দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৬৮ জন শিশু এবং অন্তত ৮৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
বিএনএ/শাম্মী
![]()

