30 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপরে উপজেলার পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে তাওহিদ (৫) ও সামিউল হকের মেয়ে আফছা খাতুন (৪)।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই খেলা করছিল তাওহিদ ও আফছা। খেলার একপর্যায়ে তারা দুজনই পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির কাছের পুকুর থেকে তাওহিদ ও আফছার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান। তিনি বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ