31 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর কয়েক জায়গায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএনএ ডেস্ক, ঢাকা: নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি অংশে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল (শুক্রবার) ভোর থেকে সাড়ে ৭ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গ্যাসের চাপ কম থাকবে ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায়।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের হরিপুরে ভালভ প্রতিস্থাপনের কাজ করবে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল ও বিতরণ কোম্পানি তিতাস গ্যাস। আর এ কারণে শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি এলাকায় গ্যাস সরবরাহ করবে না তিতাস।

এ সময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা ও নারায়ণগঞ্জ বিসিক এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও আশপাশের এলাকা, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে কাঁচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও আশপাশের এলাকাতেও বন্ধ থাকবে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ।

গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের