28 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহত ৪১ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহত ৪১ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহত ৪১ হাজার ছাড়িয়েছে

বিএনএ: ভয়াবহ ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। দুই দেশের কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪১৮ জনে। আর সিরিয়ার নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮০০।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া দুর্গতদের সবধরণের সহযোগিতাও করার কথা জানান তিনি।

জাতিসংঘের ধারণা, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫০ লাখের বেশি মানুষ গৃহহীন হতে পারে। এছাড়া তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯০ হাজার মানুষের জরুরী গরম খাবার প্রয়োজন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত