29 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৭৭

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৭৭


বিএনএ, ঢাকা : পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯০৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭৭১ জন রয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৭৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া একটি করে এলজি, রিভলভার (২২ বোর), বিস্ফোরিত ককটেলের টুকরা, অবিস্ফোরিত ককটেল, কাটার, বার্মিজ চাকু, লোহার কুঠার, ছেনা ও স্টিলের করাত, তিনটি একনলা বন্দুক ও তাজা কার্তুজ, দুইটি লাল কসটেপ দ্বারা মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু, চারটি ককটেল, নয় রাউন্ড কার্তুজ, ১৫টি কার্তুজের খোসা ও ১০ পিস রামদা জব্দ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী