বিএনএ, ঢাকা: হরমুজ প্রণালিতে জ্বালানি তেলবাহী দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একজন ভারতীয় ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছে, ট্যাংকার ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়াহ’-তে দুটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় ট্যাংকার দুটি ওমানের জলসীমায় হরমুজ প্রণালির দক্ষিণের নৌপথ ধরে চলছিল।
ইরানের হামলায় নিহত ক্রু ভারতীয় নাগরিক। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা খুবই গুরুতর।তেহরানের বিরুদ্ধে নতুন করে ধারাবাহিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে এসব হামলা চালানো হয়।
ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ‘বিপথগামী’ তেলবাহী ট্যাংকার দুটিকে নেভিগেশন–ব্যবস্থা বন্ধ রেখে ওমানের দক্ষিণাংশের পথ ধরে চলতে বলেছিল যুক্তরাষ্ট্র। ট্যাংকারগুলো বারবার ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে। পরে ‘আঘাত পেয়ে’ অচল হয়ে পড়ে।
আল-জাজিরার খবর, হরমুজ প্রণালিতে জ্বালানি ট্যাংকারে হামলার কথা ইরান স্বীকার করেছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিবৃতির বরাতে দেশটির তাসনিম সংবাদমাধ্যম জানায়, দুটি সুপারট্যাংকারে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির বরাতে ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ‘বিপথগামী’ তেলবাহী ট্যাংকার দুটিকে নেভিগেশন–ব্যবস্থা বন্ধ রেখে ওমানের দক্ষিণাংশের পথ ধরে চলতে বলেছিল যুক্তরাষ্ট্র। ট্যাংকারগুলো বারবার ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে। পরে ‘আঘাত পেয়ে’ অচল হয়ে পড়ে।
ইরানে কয়েক রাত ধরে টানা হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় গত রাতেও হামলা হয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ বুশেহর প্রদেশের জাম, বুশেহর ও কানগানে হামলা হয়েছে। বন্দরনগরী বন্দর আব্বাস, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের অমিদিয়েহ শহরেও হামলা হয়েছে। সেখানে চারজন আহত হয়েছেন।
বিএনএ/ ওজি
![]()

