31.2 C
আবহাওয়া
১১:৫১ পূর্বাহ্ণ - জুলাই ১৪, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা


বিএনএ, বিশ্বডেস্ক: আজ মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুর ওপর ৫ ঘণ্টাব্যাপী জোরালো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী ইরানের বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারক, আবু মুসা এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা আরও গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সেন্টকমের বাহিনী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং তাদের নৌ-সক্ষমতার ওপর নিখুঁত নিশানা করতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে।

একই সঙ্গে তারা বলেছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যজুড়ে তাদের ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ