25 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চীন শ্রীলঙ্কায় সহযোগিতা অব্যাহত রাখবে

চীন শ্রীলঙ্কায় সহযোগিতা অব্যাহত রাখবে


বিএনএ, বিশ্বডেস্ক : শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের জীবনযাত্রার উন্নতিতে সহযোগিতা করবে বলে জানিয়েছে চীন। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু জুয়েটিং একথা বলেন।

শু জুয়েটিং বলেন, চীন এবং শ্রীলংকা ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। ১৯৫২ সালে স্বাক্ষরিত ‘রাইস রাবার বাণিজ্য চুক্তি’ দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ইতিহাস সৃষ্টি করেছে। শ্রীলংকার সম্মুখীন হওয়া সমস্যা নিয়ে চীন তার সামর্থ্যের মধ্যে সহায়তা প্রদান অব্যাহত রাখবে, এবং শ্রীলংকাকে তার অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, চীন শ্রীলংকার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে, চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করতে, এবং চীন-শ্রীলংকা সুস্থ ও স্থিতিশীল উন্নয়নকে যৌথভাবে প্রচার করতে ইচ্ছুক।

বিএনএনউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!