32 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের 

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল।  ট্রেনটি যাওয়ার সময় বেশ কিছু সময় ধরে হর্ণ বাজিয়েছে। সে রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আতিকুর রহমান/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল