32 C
আবহাওয়া
৪:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস সরবরাহ কবে ঠিক হতে পারে জানালেন প্রতিমন্ত্রী

গ্যাস সরবরাহ কবে ঠিক হতে পারে জানালেন প্রতিমন্ত্রী

গ্যাস সরবরাহ কবে ঠিক হতে পারে জানালেন প্রতিমন্ত্রী

বিএনএ, ঢাকা: ঘূর্ণিঝড়ে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে এক-দুই দিন সময় লাগতে পারে। রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ে একটি ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়েছে। যেটা রয়েছে, সেটা দিয়ে আমরা দুই-তিন দিনের মধ্যে গ্যাস চালু করতে পারব। যেটি খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। আমরা মনে করি আল্লাহর রহমতে ওই রকম ক্ষতিগ্রস্ত হয়নি। শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। আরও এক-দুই দিন সময় লাগতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুরোদমে চালু হতে সময় লাগবে। একটি খুব দ্রুত চালু হবে। আগামী দু’দিনের মধ্যে জাহাজ চলে আসবে, গ্যাস আমরা দিতে পারব। আরেকটি চালু হতে ১২ থেকে ১৫ দিন সময় লাগবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল