27 C
আবহাওয়া
১১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইনজুরিতে ছিটকে গেলেন সাকিব

ইনজুরিতে ছিটকে গেলেন সাকিব


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না সাকিব আল হাসান। আঙুলের চোটে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

চেমসফোর্ডে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। এরপর অবশ্য সাকিব ব্যাটিং করেছেন। তবে ব্যথা না কমায় সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারছেন না।

চোট থেকে সুস্থ হতে সাকিবের ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক