27 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনে স্বাভাবিক চলবে চট্টগ্রাম বন্দর

লকডাউনে স্বাভাবিক চলবে চট্টগ্রাম বন্দর

লকডাউন পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম চলবে চট্টগ্রাম বন্দরে

বিএনএ, চট্টগ্রাম : আজ ১৪ এপ্রিল থেকে লকডাউন পরিস্থিতির মধ্যেও স্বাভাবিকভাবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলবে।দেশের সমুদ্র বন্দরসমূহ লকডাউনের আওতাবহির্ভূত থাকায় বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস এবং কন্টেইনার হ্যান্ডলিং-এ কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। রমজানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্য বন্দর থেকে খালাস কার্যক্রমও অব্যাহত থাকবে।

বুধবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি জানিয়েছেন।

সচিব জানান, চট্টগ্রাম বন্দরকে লকডাউনের আওতামুক্ত করা হয়েছে। ফলে যথানিয়মে চলবে বন্দরে স্বাভাবিক কার্যক্রম। বন্দর জেটি এবং বহিঃনোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস অব্যাহত থাকবে। বন্দর ইয়ার্ডে কন্টেইনার উঠা-নামা এবং ডেলিভারি কার্যক্রমও চলবে স্বাভাবিকভাবে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
বিএনএনিউজ২৪/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ