27 C
আবহাওয়া
৪:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভূমি সেবার সমস্যা দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়

ভূমি সেবার সমস্যা দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়

নাগরিক তথ্য বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

ঢাকা: জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এর দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয় এবং ১ ডিসেম্বর ২০২৪ থেকে সকল ভূমিসেবা সমন্বিতভাবে (land.gov.bd) চালু করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, সফটওয়্যারের ১ম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত/বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে।

অটোমেটেড ভূমি সেবা [land.gov.bd] সিস্টেমে নাগরিকগণ মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা/খতিয়ান/ম্যাপ উত্তোলনের মতো যে কোনো ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে ভূমি সেবার বিঘ্ন ঘটেছে। এই সমস্যা সামাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া ভূাম সেবা দ্রুত ও নিরবচ্ছিন্ন করতে বিভিন্ন পর্যায়ের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণকে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা আগামী মার্চ মাসে এ জনবান্ধব অটোমেটেড/ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালুকৃত সফটওয়্যারসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা