26 C
আবহাওয়া
১০:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ইমরান-মুন্না

চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ইমরান-মুন্না

চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান ,সম্পাদক মুন্না

বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচনে দ্য নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন সভাপতি এবং দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মুনাওয়ার রিয়াজ মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে চলে ভোট গ্রহণ।

নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)’ র প্রতিনিধি নাজমুস সায়াদাত, যুগ্ম-সম্পাদক পদে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি মিনহাজুল ইসলাম তুহিন, অর্থ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি সাইফুল ইসলাম, দপ্তর-প্রচার ও প্রকাশনা পদে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি রায়হান উদ্দিন ও নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদী প্রতিনিধি ইমাম ইমু নির্বাচিত হয়েছে।

ফলাফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, প্রতিযোগিতাপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে তবে তা যেন পারস্পরিক সম্পর্কের মাঝে ফাটল না ধরে। বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবে। আমরা সবসময় চাই ক্যাম্পাসে সবসময় তারা একত্রে কাজ করুক। সাংবাদিক সমিতি এবং আমরা একত্রে কাজ করবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবো। আশা করছি, যারা নির্বাচিত হয়েছেন তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।
বিএনএনিউজ /নাজমুস,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ