32 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সিরিয়ায় বিমান হামলায় মৃত বেড়ে ৫৭

সিরিয়ায় বিমান হামলায় মৃত বেড়ে ৫৭

সিরিয়ায় বিমান হামলায় মৃত বেড়ে ৫৭

বিএনএ বিশ্বডেস্ক : সিরিয়ায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। হামলায় কমপক্ষে পাঁচ সিরীয় সেনা এবং তাদের মিত্রদের ১১ সৈন্য নিহত হন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) গভীর রাতে সিরিয়ার পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী ও অস্ত্র ভাণ্ডারের অবস্থান লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা।

বুধবার (১৩ জানুয়ারি) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় অন্তত ২০ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানান, মার্কিনিদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরাইল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুত রাখা হতো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পাইপলাইন হিসেবেও ওইসব স্থাপনা ব্যবহৃত হতো বলে দাবি করেছেন তিনি।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ মনিটরের তথ্য মতে, ইসরাইলি বিমানবাহিনী সিরিয়ার দেইর এজ জোর থেকে সিরিয়ার-ইরাকি সীমান্তের আল-বুকামাল বিস্তৃত এলাকায় একাধিক অবস্থান শনাক্ত করে ১৮টিরও বেশি হামলা চালিয়েছে।

সিরিয়ায় গত দুই বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় ১০ সিরীয় সেনা এবং তাদের মিত্র ৪৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বিদেশিদের জাতীয়তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় আরো ৩৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত