26 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা, শক্তি—নৌ প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা, শক্তি—নৌ প্রতিমন্ত্রী

 নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিরল, (দিনাজপুর): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীরত্বগাঁথা ইতিহাস তৈরি করে ছিলো। যেই ইতিহাস তাবত দুনিয়াকে জানিয়ে দিয়েছিলো বাঙালি জাতি হচ্ছে বীরের জাতি। মুক্তিযুদ্ধের আত্মদানের ইতিহাস ভুলে গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাবো। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, শক্তি ও চলার পথ।

প্রতিমন্ত্রী বুধবার(১৩ডিসেম্বর) দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউপি’র বহলা বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহসভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এড, রবিউল ইসলাম রবি (পি.পি), সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভূতি ভূষণ সরকার প্রমুখ।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন,  মুক্তিযুদ্ধই হচ্ছে আমাদের সঠিক গন্তব্যে যাওয়ার অনুপ্রেরণা। সেই সঠিক পথে নিয়ে গিয়েছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই রক্তের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আজকে বাংলাদেশকে উন্নয়ন, আত্মমর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশকে আর কেউ খাটো করে দেখতে পারে না। বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হয়ে গেছে। বাংলাদেশ বদলে গেছে।

        তিনি বলেন, ’৭৫ পরবর্তী যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পিছনের দিকে ঠেলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেই অপরাধীদের সামনের কাতারে আনা হয়েছিল। তাদের হাতে সমাজ রাজনীতি ও অর্থনীতি তুলে দিয়ে, তাদের দ্বারা শিক্ষা ব্যবস্থা তৈরি করে, বিকৃত ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফলে বাংলাদেশ আগাতে পারে নাই। শিশুরা বিনামূল্যে বই পাচ্ছে। প্রতিটি শিশু আজকে স্কুল যায়। প্রত্যেক মা বোন বিভিন্ন কর্মের সাথে জড়িত আছে। প্রত্যেকটি মানুষ আজকে কর্মমুখর হয়েছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!