29 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাই হানাদার মুক্ত দিবস আজ 

ধামরাই হানাদার মুক্ত দিবস আজ 


বিএনএ, সাভার : ঢাকার ধামরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ধামরাইকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়- ধামরাইয়ের মুক্তিবাহিনী কমান্ডার বেনজীর আহমদের নেতৃত্বে কুশুরার ঢালিপাড়াসহ কয়েকটি ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানি সেনাদের বিতাড়িত করেন এবং ধামরাইকে মুক্ত করে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

১৩ই ডিসেম্বর উপজেলার কালামপুর বংশী নদীর পাড়ে পাকহানাদাররা ১৭ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। এছাড়া, এইদিন ভোরে ধামরাইয়ের বৈন্যা ও বালিয়া গ্রামে পাকসেনাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে ১১ জন পাকসেনাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা।

এই সম্মুখযুদ্ধে পাকবাহিনীর গুলিতে ধামরাইয়ের মেছের আলী, ওয়াহেদ আলী ও আবুল হোসেনসহ অনেকে শহীদ হন।

পরে ওইদিনই পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে চলে গেলে ধামরাইয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। শত্রুমুক্ত হয় ধামরাই। দিবসটি উপলক্ষে প্রতি বছর ১৩ ডিসেম্বর নানা কর্মসূচি পালন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বিএনএ/ইমরান খান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী