26 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিএনএ, ঢাকা :প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে  নির্দেশ দিয়েছেন।  সোমবার(১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওমিক্রন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। কেয়ারফুল থাকতে বলা হয়েছে। আমরা ভাগ্যবান আমাদের যে দুজন শনাক্ত হয়েছে, তারা ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের একটি সুবিধা আছে। তাদের সঙ্গে সোনারগাঁও হোটেলের অ্যাগ্রিমেন্ট আছে; একটা ফ্লোরের একটি অংশ বায়োবাবল হিসেবে রেখে দিয়েছে। যেসব ক্রিকেটার বাইরে থেকে আসে, তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়োবাবলে ঢুকে যায়। সেখানে তাদের পরীক্ষা করা হয়। যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের সংস্পর্শে কেউ আসেনি।’

আনোয়ারুল বলেন, বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছেন। আমাদের দেশেও কীভাবে বুস্টার ডোজ দেওয়া যায়, সেই চিন্তাভাবনা চলছে। কারিগরি কমিটি ও স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ নিয়ে কাজ করার নির্দেশনা আগেই দিয়েছেন।’

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ