27 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা

সোনার দাম

বিএনএ, ঢাকা : স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (১৩ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের ভরি বিক্রি হবে ৭৪ হাজার ৩০০ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক দোলন বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭১ হাজার ৯৬৬ টাকা। শনিবার থেকে ভরিতে দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ায় এ মানের স্বর্ণের ভরির দাম হবে ৭৪ হাজার ৩০০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭১ হাজার ১৫০ টাকা। শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ৪০২ টাকা। বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৬৯ টাকা। ভরিতে বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫২ হাজার ৭৯ টাকা ভরি। শুক্রবার পর্যন্ত দাম রয়েছে ৪৯ হাজার ৭৪৬ টাকা। দাম বেড়েছে ২৩৩৩ টাকা।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন