21 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত ১

ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত ১

ধামরাইয়ে ট্রাক চাপায় নিহত ১

বিএনএ, ঢাকা : ধামরাইয়ে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় চালকের সহকারী মোঃ রিফাত (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ট্রাক চাপায় নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা।

শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের মধুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত সানোড়া ইউনিয়নের ওমরপুর চরখন্ড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রিফাত। সে ওই ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ করত।

পুলিশ জানায়, নিহত রিফাতসহ তিনজন ওই ট্রাক মাটি বোঝাই করে  ইট ভাটায় যাওয়ার সময় মধুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এসময় রিফাত ট্রাক থেকে লাফিয়ে বের হয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে যায় । পরে ট্রাকটি উল্টে  রিফাতের ওপর পড়ে। এসময় ট্রাকের চাপায় রিফাতের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় চালকসহ দু’জন আহত হয়েছে।  তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে রিফাত ট্রাক থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়। পরে ট্রাকের চাপায় রিফাতের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স