26.4 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন করোনাভাইরাস ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে

নতুন করোনাভাইরাস ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে

করোনা ভাইরাস

বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনার নতুন রূপ যা বি-ওয়ান-ওয়ান-সেভেন বা ভিওসি নামে পরিচিত ভাইরাসটি যুক্তরাজ্যে প্রথম পাওয়া গেলেও তা এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচ ও এ তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ নতুন রূপ খুব দ্রুত ছড়ালেও এটি যে আরো মারাত্মক বা অন্য রোগের কারণ হবে তার কোনও প্রমাণ এখনো মেলেনি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই সাপ্তাহিক রিপোর্টে বলা হয়, ডিসেম্বরের ১৪ তারিখে প্রথম আবিস্কার হওয়া নতুন এই রূপ ৫০টি দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। ইংল্যান্ডের এই ভেরিয়েন্টটি দেশটির প্রায় সব এলাকাগুলোতেই মিলেছে।

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৯ লাখ ৬৮ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি মানুষ।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?