বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সুলতান আহমেদ আশরাফী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে শহরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে আট টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় দেব পাহাড়স্থ জামে মসজিদে প্রথম জানাজা এবং জোহরের নামাজের পরে বাঁশখালী থানার অন্তর্গত সরল গ্রামে অবস্থিত মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২মেয়ে, সাংবাদিক ও সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সুলতান আহমেদ আশরাফী বহুবছর দৈনিক আজাদীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, কোষাধ্যক্ষ সহ বাঁশখালী ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এই প্রবীন সাংবাদিকের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব , সাংবাদিক ইউনিয়ন, বাঁশখালী ফাউন্ডেশন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএনএ/শাম্মী
![]()

