28 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ধামরাইয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ধামরাইয়ে ১দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনএ, সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পানিতে ডুবে একদিনের ব্যবধানে রাফি আহমেদ (১৯) ও মোঃ র‌াফিউল ইসলাম রাফি (১৪) নামে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকার একটি ব্রীজের নিচ থেকে রাফি আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফি আহমেদ (১৯) ঢাকা জেলার সাভার ব্যাংক কলোনি এলাকার স্থায়ী বাসিন্দা। তাবে তার বাবার পরিচয় জানা যায়নি। সে সাভার মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

জানা যায়, শনিবার সকালের দিকে রাফি আহমেদ তার পাঁচ বোনের সাথে সাভার ব্যাংক কলোনি থেকে রুপনগর এলাকায় আসে বিলের পানিতে গোসল করতে। গোসল করতে নামার পর তাকে খুঁজে পাওয়া যায় না। পরে ধামরাই ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানাসহ আরো ৫জন ঘটনা স্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর নিহত রাফি আহমেদের মরদেহ উদ্ধার করেন।

এরআগে, ধামরাইয়ে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসে বংশী নদীতে ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর রাফিউল ইসলাম রাফি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফিউল ইসলাম রাফি ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা জানান, একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা যায়। দুটি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ বাংলানিউজ, ইমরান খান,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত