27 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে নিজ বাড়ীর গেইটে যুবকের মরদেহ!

ফটিকছড়িতে নিজ বাড়ীর গেইটে যুবকের মরদেহ!

টিকছড়িতে বাড়ীর গেইটে যুবকের মরদেহ!

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে আনোয়ারুল আজিম (৪০) নামে এক যুবককে হত্যা করে তার বাড়ীর গেইটের সামনে রক্তাক্ত মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার(১১ আগস্ট) রাতে  উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পেতি বাদশার বাড়ীতে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন  মামলা দায়ের হয়নি।
সরেজমিনে  জানা যায়, ‘বৃহস্পতিবার রাতে এশা’র নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আজিম। পরে নামাজের সময় পেরিয়ে গেলেও ছেলে ঘরে না ফেরায় নিহতের মা রাত ১০ টার দিকে বাড়ী সংলগ্ন মসজিদে খোঁজ নিতে বের হন। ছেলেকে খুঁজতে গিয়ে বাড়ীর গেইটের সামনে গেলেই দেখতে পান ছেলের রক্তাক্ত মরদেহ। পরে বাড়ীর লোকজন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করে ফটিকছড়ি থানা পুলিশ।
নিহত আনোয়ারুল আজিম ওই এলাকার মৃত ফজল বারীর পুত্র। আজিমরা তিন ভাই ও দুই বোন। তার ১২ বছর বয়সী ১মেয়ে, ৭ ও ৪ বয়সী দুই ছেলে সন্তান রয়েছে।তবে কি  কারণে এ হত্যাকান্ড তা জানা যায়নি।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ