25.9 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - জুলাই ২৪, ২০২৬
Bnanews24.com
Home » রামেকে ২৪ ঘন্টায় করোনায় মারা গেলেন ৯ জন

রামেকে ২৪ ঘন্টায় করোনায় মারা গেলেন ৯ জন

রামেকে ২৪ ঘন্টায় করোনায় মারা গেলেন ৯ জন

বিএনএ রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে এবং নাটোর ও পাবনার ২ জন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।বর্তমানে হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ৩৪২ জন রোগী ভর্তি আছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ