27 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: ময়মনসিংহ মেডিকেলে  প্রাণ গেল আরও  ১৬ জনের

করোনা: ময়মনসিংহ মেডিকেলে  প্রাণ গেল আরও  ১৬ জনের

মমেকে করোনা উপসর্গে প্রাণ গেল ৮ জনের

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত মাসের শিশুও রয়েছে। মৃতদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) ও গাজীপুরের শ্রীপুরের জুলেখা বেগম (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনা সদরের মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), সুধা (৬৭), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলার সখিনা (৫৫)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী