27.9 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

বিএনএ, ঢাকা: সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেল তিনটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, পাড়া মহল্লা থেকে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখনো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সমাবেশে আরো বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতারা সমাবেশে অংশগ্রহণ করবেন।

এদিকে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। বুধবারই রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ থেকে এ এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সেই একই দিন রাজধানীতে সমাবেশের পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি