27 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-১০ আসনের এমপি পদপ্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সাংবাদিকদের সাথে মতবিনিময়

চট্টগ্রাম-১০ আসনের এমপি পদপ্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সাংবাদিকদের সাথে মতবিনিময়

চট্টগ্রাম-১০ আসনের এমপি পদপ্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সাংবাদিকদের সাথে মতবিনিময়

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, আমি জয়ী হলে শুধু আওয়ামী লীগের উন্নয়ন হবেনা সকল মানুষের উন্নয়ন হবে বলে আমি মনে করি। আমি সকল শ্রেণি পেশার মানুষের পাশে থাকবো।

তিনি বলেন, জানা মতে আমি কখনো কারও ক্ষতি করিনি। যদি করে থাকি তাহলে সাংবাদিকদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি। চট্টগ্রামের মানুষকে আমি শ্রদ্ধা করি, মানুষকে ভালোবাসার মাঝে রাজনীতিতে প্রবেশ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। চট্টগ্রামের কিছু আশা রয়েছে সে দিকে সুদৃষ্টি দিবে বলেছেন।

মহিউদ্দিন বাচ্চু আরও বলেন, আমাকে চট্টগ্রাম-১০ আসনে নির্বাচিত করলে নিজের সাধ্যমত চেষ্টা করবো এলাকার সকল উন্নয়নমূলক কাজ করার জন্য। আমার আগামী যাত্রায় আপনাদের পাশে থাকতে চাই। সবসময় আমি সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করছি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, চন্দন ধর, শফর আলী, নঈম উদ্দিন আহাম্মদ, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, দিদারুল আলম চৌধুরী, জহর লাল হাজারী, ড. নেছার উদ্দিন আহমদ মনজু, ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকাসহ নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/বাচ্চু বড়ুয়া,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ