25 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফায়ার ফাইটার গাউসুল আজমও মারা গেলেন

ফায়ার ফাইটার গাউসুল আজমও মারা গেলেন

আজম

বিএনএ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার গাউসুল আজম রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১২ জুন) রাত ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে অগ্নি দুর্ঘটনায় ১০ জন ফায়ার ফাইটার মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

গাউসুল আজমের তার বাড়ি যশোরের মনিরামপুরে। বাবার নাম আজগর গাজী। চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অদম্য সাহসের পরিচয় দিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ১২ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে মরদেহ পাওয়া গেছে ৯ জনের। আর, পরিচয় শনাক্ত করা গেছে ৮ জনের।

শনিবার (৪ জুন) রাত ৯টা ২৫ মিনিটে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর একের পর এক কন্টেইনার বিস্ফোরণ ঘটে। রোববার পর্যন্ত আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ জনে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের