23 C
আবহাওয়া
১০:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » তিন সন্তানকে হত্যা করে গাড়ি চালিয়ে পালালেন মা

তিন সন্তানকে হত্যা করে গাড়ি চালিয়ে পালালেন মা

হত্যা

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস নিজের তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। এ ঘটনায় লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে ওই মাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে পুলিশ।  নিহত শিশুদের বাবা এরিক ডেনটনকেও জিজ্ঞাসাবাদ করছে।

শনিবার (১০ এপ্রিল) লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরে তুলারে এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু তিনটির বয়স-৩ বছর, ২ বছর ও ৬ মাস। তাদের মধ্যে দু’জন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। তবে তিনটি শিশুকে তিনি রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

দেশটির পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় এক শ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স